একাডেমিক নীতিমালা
মাদরাসাতুল ইলমের নিম্নোক্ত নীতিমালাসমূহ পড়ুন এবং এই নীতিমালা মেনে ভর্তির জন্য আবেদন করুন
শৃঙ্খলা ও শিষ্টাচার
- ১ শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া ক্লাসে প্রবেশ করতে দেয়া হবে না।
- ২ মাসের ১০ তারিখের মধ্যে ছাত্র/ছাত্রীদের নির্ধারিত বেতন পরিশোধ করতে হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত বিলম্ব ফি সহ পূর্ণ বেতন প্রদান করতে হবে।
- ৩ শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে ক্লাসে আসতে হবে। মাসে তিনদিন বিলম্বে উপস্থিতি একদিন অনুপস্থিতি হিসেবে গণ্য হবে। এবং একদিন অননুমোদিত অনুপস্থিতির জন্য ১০০ টাকা জরিমানা ধার্য্য করা হবে যা মাস শেষে বেতনের সাথে যুক্ত হবে।
- ৪ কোন শিক্ষার্থী কোন কারণে ক্লাসে আসতে না পারলে ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বে শ্রেণি শিক্ষক/মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করবে এবং পরবর্তী দিন ডায়েরির নির্ধারিত স্থান পূরণ করে অভিভাবকের স্বাক্ষরসহ মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক ছুটি অনুমোদন করতে হবে।
- ৫ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ৭ (সাত) কার্যদিবস প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকিলে উক্ত শিক্ষার্থীদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।
নৈতিকতা ও ব্যবহার
- ৬ শিক্ষা সংশ্লিষ্ট সরঞ্জামাদি ছাড়া রুচি বর্জিত ও আপত্তিকর কোন জিনিস প্রতিষ্ঠান ক্যাম্পাসে বহন করা যাবে না।
- ৭ মাদরাসার ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
- ৮ সকল শিক্ষার্থীদের শরীয়তের পাবন্দ ও আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী হতে হবে এবং ৫ (পাঁচ) ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে।
- ৯ পরিচ্ছন্নতার (বিশেষ করে চুল, নখ, দাঁত ইত্যাদি) দিকে খেয়াল রাখতে হবে। ছাত্রদের অবশ্যই ভদ্রভাবে চুল কাটার ব্যবস্থা করতে হবে।
অভিভাবকদের জন্য নির্দেশনা
- ১০ মাদরাসা বোর্ডিং-এর সকল আসবাবপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
- ১১ ছাত্র/ছাত্রীদের বাসায় মোবাইল, টিভি বা কম্পিউটারে কার্টুন, গেম বা অনৈসলামিক কিছু চলতে পারবে না। অন্যথায় ছাত্র/ছাত্রীদের ভর্তি বাতিল করা হবে।
- ১২ অভিভাবকদের কেও যদি ধুমপান করেন তাহলে তা অবশ্যই ত্যাগ করতে হবে, অন্যথায় তার সন্তানের ভর্তি বাতিল করা হবে।
- ১৩ মহিলা অভিভাবক মাদরাসায় এলে অবশ্যই বোরকা পরিহিত অবস্থায় আসতে হবে, অন্যথায় মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না।
- ১৪ বাইরে থেকে কেনা চটকদার মোড়কের কেইক, চিপ্স, চকলেট, কোমল পানীয় ইত্যাদি মাদরাসায় আনা নিষিদ্ধ।
- ১৫ অভিভাবকগণ ছাত্র/ছাত্রীদের সাথে বাসায় শুদ্ধ ভাষায় কথা বলতে যথাসাধ্য চেষ্টা করবেন। এবং সন্তান যেনো বাজে কথা-বার্তা না শিখতে পারে, সেদিকে লক্ষ রাখবেন।
- ১৬ শিক্ষার্থীদের রিপোর্ট দেখানো বা যেকোন প্রয়োজনে অভিভাবককে ডাকা হলে বা অভিভাবক মিটিং এর আয়োজন হলে অবশ্যই উপস্থিত হতে হবে।
সাধারণ নির্দেশনা
- ১৭ প্রতিষ্ঠানের স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো শিক্ষার্থীর ব্যাপারে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
** উক্ত নীতিমালা সংরক্ষণ এবং অনুসরণ করা বাধ্যতামুলক। নীতিমালাসমূহের কোনটির ব্যাতিক্রম হলে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
